০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

দুর্গাপূজায় ৫০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে

বাংলাদেশের শুভেচ্ছা হিসেবে দুর্গাপূজায় ৫০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে। আজ রোববার প্রথম চালানের ২৪ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে, যা মূলত পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের বাজারে বিক্রি হবে।

শনিবার ২৪ মেট্রিক টন ইলিশের প্রথম চালান পাঠানোর কথা ছিল। তবে তা পিছিয়ে আজ ২৯ সেপ্টেম্বর রোববার পাঠানো হচ্ছে বলে বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে।

এর আগে গত বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

জানা যায়, রোববার প্রথম চালানে ২৪ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি করা হচ্ছে। প্রতি কেজি ইলিশের মূল্য ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ধরা হয়েছে। ইলিশের এ চালান শুল্ক মুক্ত সুবিধায় ছাড় করা হবে।

এ বিষয়ে ব্যবসায়ী সৈয়দ মহিতুল হক রুবাই জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান সেখানে রফতানির নির্দেশনা রয়েছে।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু পাঠানো হবে। পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে।

২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এর পর থেকে বৈধভাবে বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে যায়নি।

কলকাতায় ইলিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, ২০১২ সালের ৩০ জুলাই বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয়।

এবার দুর্গাপূজায় বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

দুর্গাপূজায় ৫০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে

প্রকাশিত : ১১:৫১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯