১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আজ বাংলাদেশ-ভুটান মুখোমুখি

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ ২৯ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলা টিভি ও বাংলাদেশ বেতার ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।

২০২২ সালের কাতার বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর ওপর চোখ রেখে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে’র নেতৃত্বে শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ স্কোয়াড।

প্রীতি ম্যাচের পরে আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাঁচ দিন পর অ্যাওয়ে ম্যাচে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে তারা।

প্রীতি ম্যাচ দুটিসহ বিশ্বকাপ ও এশিয়ান কাপের জন্য বাছাই পর্বের ম্যাচগুলোকে সামনে রেখে দুই সপ্তাহের অনুশীলনের মধ্যে দিয়ে যাচ্ছে জাতীয় দলের ফুটবলাররা।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে কোচ জেমি ডে জানান, তার শিষ্যরা ভুটানের বিপক্ষে খেলতে তৈরি আছেন।

তিনি বলেন, আমরা এখন আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমরা দুটি ম্যাচই জিততে চাই। এটা আমাদের কাতার ও ভারতের বিপক্ষের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়াও জানান, ভুটানের বিপক্ষের দুটি ম্যাচই তারা জিততে চান।

অপরদিকে, নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলবেন জানিয়ে ভুটান কোচ পেমা বলেন, ঢাকা আসার আগে আমরা চার দিনের অনুশীলন করেছি। আমাদের স্কোয়াডে ১০-১১ জন অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ ভালো দল, তবে আমাদের ছেলেরা তাদের বিপক্ষে সর্বোচ্চ দেয়ার জন্য তৈরি রয়েছে।

প্রসঙ্গত, এএফসি ও ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ৪১ ও ১৮৭। অপরদিকে ভুটানের অবস্থান যথাক্রমে ৩৯ ও ১৮৫তম।

আগামী ৩ অক্টোবর একই ভ্যেনুতে দল দুটি আরেকটি প্রীতি ম্যাচে ‍মুখোমুখি হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আজ বাংলাদেশ-ভুটান মুখোমুখি

প্রকাশিত : ১২:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯