০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

‘সাপলুডু’ সিনেমার প্রশংসায় গণপূর্তমন্ত্রী

‘অনেকেই মনে করেন আকাশ সংস্কৃতির যুগে দর্শক সিনেমা হলে যাবে না, সেটি একদম ভুল ধারণা। হলিউড বলিউডের সিনেমা ঠিকই দর্শক হলে গিয়ে দেখে। আমাদের বর্তমান সময়ের অনেক সিনেমাও হলে গিয়ে দেখছে দর্শক।

বাংলাদেশের মানুষের জন্য সিনেমা হলে চলচ্চিত্র দেখা এখনও বিনোদনের অন্যতম উপাদান। ভালো সিনেমা তৈরি করতে হবে। তাহলেই দর্শক হলে ফিরবে নিয়মিত।’

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাপলুডু’র প্রিমিয়ার।

ছোট ও বড় দুই পর্দার তারকাদের উপস্থিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

তিনি বলেন, ‘বাংলা সিনেমার প্রতি আগ্রহ শুধু আমার নয়, আমার পূর্বপুরুষদেরও ছিল। বাংলাদেশে অনেক কালজয়ী চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেসব সুপারহিট ছবি ভারতেও রিমেক হয়েছে।

এদেশে মাঝে কিছুটা সময় চলচ্চিত্রের জন্য খারাপ সময় গেছে। তবে ‘সাপলুডু’র মতো সিনেমার মাধ্যমে দর্শক আবারও হলমুখী হচ্ছে। এটা আনন্দের ব্যাপার।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘সাপলুডু’ সিনেমার প্রশংসায় গণপূর্তমন্ত্রী

প্রকাশিত : ১২:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯