০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

এবার নতুন কোন দায়িত্ব পেলেন জয়া আহসান?

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নানামাত্রিক চরিত্রে বাজিমাত করতে তার জুড়ি মেলা ভার। আর তাই কলকাতাতেও তিনি এখন পরিচিত মুখ।

বর্তমানে তিনি প্রসেনজিতের সঙ্গে ‘রবিবার’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। তারই মাঝে তিনি দিলেন নতুন খবর। নতুন এক দায়িত্ব পালন করতে চলেছেন তিনি।

জয়া আহসান এবার ডিবিএল সিরামিকস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন।

গত ৩ অক্টোবর রাজধানীর গুলশানের একটি স্বনামধন্য হোটেলে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রীর নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানটিতে জয়া আহসানসহ উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বায়েজিদ বাশার, ডিজিএম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এম আবু হাসিব রন, হেড অব সেলস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানে জয়া আহসান বলেন, সিরামিক টাইলস ব্র্যান্ড ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড এম্বাসেডর হতে পেরে আমার খুবই ভালো লাগছে।

এই কোলাবোরেশনের মাধ্যমে দেশের মানুষকে খুব ভালো কিছু উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

শিগগিরই প্রতিষ্ঠানটির হয়ে বিজ্ঞাপনে অংশ নেবেন জয়া আহসান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

এবার নতুন কোন দায়িত্ব পেলেন জয়া আহসান?

প্রকাশিত : ০১:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯