১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

তারকাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিজনেস বাংলাদেশ (ছবি)

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৩:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • 184

তৃতীয় বছরে পদার্পণ করলো খুব অল্প সময়ে আলোচনায় আসা আজকের বিজনেস বাংলাদেশ। এ উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় বিজনেস বাংলাদেশ কার্যালয়ে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তারকাদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয় বিজনেস বাংলাদেশ। সন্ধ্যা ৬ টা থেকে আসতে শুরু করেন তারকারা শেষ পর্যন্ত তা মিলনমেলায় পরিনত হয়। আগত অতিথিদের শুভেচ্ছা বিনিময়, কেক কাটা এবং আলোচনার মধ্যদিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করে পত্রিকাটি।

বিজনেস বাংলাদেশ পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি ও অভিনেত্রী ফালগুনী হামিদ, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা সুলতানা, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা কনা, আলোচিত চিত্রনায়িকা মিষ্টি মারিয়া, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, চলচ্চিত্রকার ছটকু আহমেদ, বিশিষ্ট অভিনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব ও সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব এবং মডেল রোজ।

অনুষ্ঠানে তারকারা তাদের শুভেচ্ছা বক্তব্যে বিজনেস বাংলাদেশ-এর বিনোদন পাতার ভূয়সী প্রশংসার পাশাপাশি পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। এ সময় তারকারা বিজনেস বাংলাদেশ-এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু এমপি।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেজবাহ উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাজুল ইসলাম, সাবেক সচিব ও আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার উপদেষ্টামণ্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম সিদ্দিকী, সভাপতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর রণক ইকরাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজনেস বাংলাদেশ-এর ‍নিউজ ইনচার্জ বাবুল হৃদয় ও মো ইমাম হোসাইন। কেককাটা ও আপ্যায়নের মধ্যেদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ছবিতে দেখুন তারকাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিজনেস বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

তারকাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিজনেস বাংলাদেশ (ছবি)

প্রকাশিত : ০৩:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯