০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

‘এই রূপালি গিটার ফেলে, একদিন চলে যাবে দূরে…’ গানের কথার মতই যেন সবাইকে ছেড়ে দূর আকাশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তী গায়ক ও গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। রূপালি গিটারের সেই ঝংকার এখন আর শোনা যায় আর এরইম্যধ্যে পার হয়ে গেছে একটি বছর।

আজ (শুক্রবার) এই ব্যান্ড তারকার প্রথম মৃত্যুবার্ষিকী। ঢাকাস্থ চট্রগ্রাম মিউজিশিয়ানদের উদ্যোগে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী ঢাকার মগবাজারের
একটি কমিউনিটি হলে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, ফুয়াদ নাসের বাবু, মাকসুদ, পিয়ারু খান, পার্থ বড়ুয়া, শহীদ মাহমুদ জঙ্গী, এই আই টুটুল এবং লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন ব্যান্ডের সদস্যরা।

এই আয়োজন সম্পর্কে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, বাচ্চু আমাদের মাঝে নেই, এটা ভাবতে পারি না। ও আমাদের সঙ্গে ছিল-আছে-থাকবে। সে সেখানেই থাকুক, ভালো থাকুক। তার আত্মার মাগফেরাত কামনা করতেই এই আয়োজন।

গেল বছরের ১৮ অক্টোবর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান গিটার জাদুকর-এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু।

১৯৯০ সালের ৫ এপ্রিল এলআরবি গড়ে তোলেন তিনি। প্রথমে ব্যান্ডটির নাম রাখা হয়েছিলো ‘লিটল রিভার ব্যান্ড (এলআরবি)। পরবর্তীতে ১৯৯৭ সালে এই নাম বদল করে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড (এলআরবি)’।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মিয়ানমারের উপকূলে নৌকাডুবে ৫০০ জনের বেশি প্রাণহানির আশঙ্কা

ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০২:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯