সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলের ঋষিপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার দুপুরে অবনী ফ্যাশন নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার লিটন আহম্মেদ বলেন, আগুনের তীব্রতা বেশি, তাই নিয়ন্ত্রণে সময় লাগবে। আশপাশের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটকে খবর দেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















