১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

আজ শেখ রাসেল বেঁচে থাকলে হয়ত দেশের জন্য অনেক কিছু করত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে শেখ রাসেল বেঁচে থাকলে হয়ত দেশের জন্য অনেক কিছু করত। মাঝে মাঝে মনে হয় ৫৪ বছর বয়সে কেমন হতো দেখতে তাকে? বলতে বলতে অশ্রুসিক্ত চোখে থেমে যান প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

এসময় প্রতিটি শিশুর সুন্দর সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিটি শিশুর ভেতর একটা মনন রয়েছে, একটা চেতনা রয়েছে, একটা শক্তি আছে। সেটাকে বিকশিত করতে হবে।

এদিকে পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাধুলা ও সংস্কুতি চর্চায় শিশুদের অংশ নিতে হবে। আর সমাজের খারাপ দিকগুলো, যেমন মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস– এসব থেকে দূরে থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সততার সঙ্গে জীবনযাপন করতে হবে। শুধু নিজে খাব, নিজে করবো তা নিয়ে ভাবলে হবে না। অন্যদের চিন্তাটাও করতে হবে।

তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। শিশুদের প্রতি কোনো অন্যায়-অবিচার বরদাশত করা হবে না। যারা শিশু নির্যাতন করবে তাদের অবশ্যই সাজা পেতে হবে। কঠোর সাজা পেতে হবে।

এসময় সবাইকে শিশুদের পাশে দাঁড়াতে আহ্বান জানান প্রধানমন্ত্রী

ট্যাগ :
জনপ্রিয়

আজ শেখ রাসেল বেঁচে থাকলে হয়ত দেশের জন্য অনেক কিছু করত : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯