০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সৌরভ গাঙ্গুলির আনুষ্ঠানিকভাবে বিসিসিআই’র দায়িত্ব গ্রহণ

ভারতের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (২৩ অক্টোবর) ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৯তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাঙ্গুলি।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ড আর এই বোর্ডের দায়িত্ব আনুষ্ঠিনভাবে তুলে দেওয়া হলো ৪৭ বছর বয়সী সৌরভ গাঙ্গুলির হাতে। আগামী ৯ মাসের জন্য গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। দীর্ঘ ৩৩ মাস সুপ্রিম কোর্টের হাতে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব তুলে দেওয়া হলো নবনিযুক্ত সভাপতির হাতে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইটার পেজ থেকে এক বার্তায় জানানো হয়েছে, ‘অফিসিয়ালি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন সৌরভ গাঙ্গুলি।’

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সৌরভ গাঙ্গুলির আনুষ্ঠানিকভাবে বিসিসিআই’র দায়িত্ব গ্রহণ

প্রকাশিত : ১২:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯