বিসিবিতে ঢুকছেন তামিম ইকবালগুলশানের সংবাদ সম্মেলনে বিসিবিতে যাওয়ার কথা শুনিয়েছেন ক্রিকেটাররা। নিজেদের মধ্যে আলোচনা করে বিসিবিতে যাওয়ার সিদ্ধান্ত নেন সাকিব-তামিমরা। ইতিমধ্যে বিসিবি কার্যলয়ে পৌঁছে গেছেন তারা।
বুধবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। সেখানে তাদের মুখপাত্র হিসেবে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। ১৩ দফা দাবি পেশের পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে রাজি ক্রিকেটাররা। আজই (বুধবার) বোর্ডে যাবেন তারা।
সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনার পর বিসিবিতে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনে নামা ক্রিকেটাররা।
সাকিব নিজেও ইঙ্গিত দিয়েছিলেন আলোচনায় বসার। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সিদ্ধান্ত নিলে সবাই মিলেই নিতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিতেই দেড় দিন সময় নিয়েছি আমরা। আমরা অবশ্যই যাবো (বিসিবিতে)।’
বিজনেস বাংলাদেশ-বি/এইচ























