০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ক্রিকেটারদের আন্দোলন স্থগিত

বিসিবির সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিত করে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বুধবার রাতে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। একই সঙ্গে শুক্রবার থেকে ক্রিকেটারদের মাঠে ফেরার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

বাংলাদেশের টি টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, বোর্ডের প্রতিশ্রুতির ভিত্তিতে জাতীয় দলের ক্রিকেটাররা ভারত সফর সামনে রেখে ২৫ অক্টোবর ক্যাম্পে যোগ দেবেন। আর ঘরোয়া লিগের ক্রিকেটাররা মাঠে ফিরবেন শনিবার থেকে।

বুধবার রাত সাড়ে ৯টার পর শুরু হয়েছে এই বৈঠক। গুলশান থেকে মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে বোর্ডের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসদের মতো সিনিয়র ক্রিকেটাররা।

এর আগে, ক্রিকেটারদের উত্থাপিত নতুন দুই দাবিসহ ১৩ দফা দাবির ১১টি মেনে নিয়েছে বিসিবি। নতুন দুই দাবি, তথা রাজস্ব আয়ের একটা অংশ ক্রিকেটারদের দেয়া এবং বোর্ডের স্বচ্ছতা ও জবাবদিহীতার বিষয়টি মেনে নেয়া হয়নি। কারণ, এই দুটি দাবি নতুনভাবে উত্থাপন করা হয়েছে আজই। বিসিবি আশ্বাস দিয়েছে, পরবর্তী সময়ে আলোচনা করে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

তবে কোয়াবের বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি পাপন কিছু বলেননি। কারণ, ওটা তার এখতিয়ারের বাইরে। তবুও সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, কোয়াবের বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে তাদের কথা হয়েছে।

দুর্জয় জানিয়েছেন, খুব শিগগিরই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে নেতৃত্বেও পরিবর্তন আসবে এবং রানিং ক্রিকেটারদের মধ্য থেকেও নেতৃত্ব নির্বাচন করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ক্রিকেটারদের আন্দোলন স্থগিত

প্রকাশিত : ১১:০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯