০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টঙ্গীতে ঝুট গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুট কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৬টি দোকান পুড়েছে।

বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে টঙ্গীর মিলগেট এলাকার মিলবাজারে এ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ভোরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চার এবং ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে ঝুটের ছয় গুদাম এবং গুদামে থাকা ঝুটসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয় এলাকাবাসী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ একটি বিকট আওয়াজ হয়। তাঁরা ঘর থেকে বের হয়ে দেখেন ঝুট কাপড়ের গুদামে আগুন জ্বলছে। ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ।

পরে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে সেখানকার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

টঙ্গীতে ঝুট গুদামে আগুন

প্রকাশিত : ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯