০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশে আসছে না মেসির আর্জেন্টিনা

আগামী মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই আনন্দে উদ্বেলিত হয়েছিলেন দেশের ফুটবল অনুরাগীরা। তবে তাদের আশায় গুড়েবালি, আসছেন না আলবিসেলেস্তেরা।

১৮ নভেম্বরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু সেটি এখানে হচ্ছে না। বাংলাদেশের রাজধানী থেকে ম্যাচটি সরিয়ে ফেলেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এরই মধ্যে নতুন সূচি ঘোষণা করেছে তারা।

সূচিতে ভেন্যু পাল্টে ফেলেছে এএফএ। প্রতিপক্ষের নামও বদলে ফেলেছে তারা। আগামী ১৯ নভেম্বর ইসরাইলে খেলবে আর্জেন্টিনা। বিপক্ষ দল উরুগুয়ে।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফর করে যায় আর্জেন্টিনা। ওই বছরের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে আফ্রিকার ফুটবল পরাশক্তিকে ১-০ গোলে হারান মেসি-ডি মারিয়ারা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশে আসছে না মেসির আর্জেন্টিনা

প্রকাশিত : ০৬:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯