০১:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

পায়ুপথে বাতাস দিয়ে শিশুকে হত্যা করলো আরেক শিশু!

পায়ুপথে বাতাস দিয়ে শিশু শ্রমিককে হত্যা, আরেক শিশু শ্রমিক গ্ৰেপ্তার

বগুড়ার কাহালুতে পায়ুপথে বাতাস দিয়ে আলাল (১২) নামে জুট মিলের এক শিশু শ্রমিককে হত্যা করেছে তারই সহকর্মী যতিন (১৫)। এ ঘটনায় অভিযুক্ত যতিনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মুরইল এলাকার আফরিন জুট মিলে এ ঘটনা ঘটে। নিহত আলাল কাহালুর ঢাকন্তা গ্রামের মোতাহার আলীর ছেলে।
জানা গেছে, আফরিন জুট মিলে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। বেলা ১১টার দিকে সবার অগোচরে শ্রমিক যতিন হাওয়া মেশিনের পাইপ দিয়ে অপর শ্রমিক আলালের পায়ুপথে বাতাস দেয়। এতে আলালের পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে আলালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আলাল মারা যায়।
এদিকে, পুলিশ খবর পেয়ে জুট মিল থেকে যতিনকে আটক করে। সে শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের বাসিন্দা।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

পায়ুপথে বাতাস দিয়ে শিশুকে হত্যা করলো আরেক শিশু!

প্রকাশিত : ০৮:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯