১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ভারতীয় ৬০ সেনা সদস্যকে হত্যা করেছে পাক সেনাবাহিনী

সীমান্তে সংঘর্ষে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর অন্তত ৬০ সদস্য মারা গেছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গত ২৭ ফেব্রুয়ারি থেকে সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর ৬০ সদস্য নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি আকাশসীমা লঙ্ঘন করে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ঢুকে পড়ে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধবিমান। একই সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় দুটি যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করে।

পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ভারতীয় সেনাবাহিনী অভিযান চালানোর জেরে ওই সময় দুই দেশের সামরিক বাহিনী পাল্টাপাল্টি আকাশসীমা লঙ্ঘন করে।

শনিবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, গত ২৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সীমান্তে পাকিস্তান সেনাবানিীর সঙ্গে সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর ৬০ সদস্য নিহত ও আরো অনেক সদস্য আহত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ভারতীয় ৬০ সেনা সদস্যকে হত্যা করেছে পাক সেনাবাহিনী

প্রকাশিত : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯