০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কলকাতায় টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ

কলকাতার ইডেন গার্ডেন্সআগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। ম্যাচটি হতে পারে দিবা-রাত্রির। ভারতে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ভারতের কাছ থেকে দিবা-রাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছি। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

এর আগেও কৃত্রিম আলোয় টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ। এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে একটি গোলাপি বলের টেস্ট খেলার আমন্ত্রণ পেলেও তাতে সাড়া দেয়নি বিসিবি।

সে সময় বিসিবির প্রধান নির্বাহী বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটে দিবা-রাত্রির প্রথম শ্রেণির ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার পরই গোলাপি বলের টেস্ট খেলবে বাংলাদেশ।

বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই কলকাতা টেস্টকে আকর্ষণীয় করে তুলতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। এরই মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীকে ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণও করেছেন।

কৃত্রিম আলোয় হোক বা না হোক, ‘প্রিন্স অব কলকাতা’র শহরে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট যে স্মরণীয় হয়ে থাকবে, তাতে কোনও সন্দেহ নেই।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলকাতায় টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ০৬:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯