০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

গাজায় ইসরাইলের বিমান হামলা

রকেট হামলার জবাবে শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এক খবরে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি।

গাজার নিরাপত্তা সূত্র জানায়, এ উপত্যকার শাসক হামাস ও তাদের মিত্র গ্রুপের অবস্থান লক্ষ্য করে ইসরাইল ধারাবাহিক বিমান হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা ‘সন্ত্রাসীদের অবস্থান’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের হামলায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

এএফপি’র এক সংবাদদাতা জানান, এ ভূখন্ডে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে হামাস সূত্র জানায়, তারা অভিযান চালানো ইসরাইলি বিমান লক্ষ্য করে গুলি ছুড়েছে।

শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১০ বার রকেট হামলা চালানোর পর এ বিমান হামলা চালানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দেশটির আইরন ডম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এসব রকেটের মধ্যে আটটি ভূপাতিত করে। অপর দু’টি রকেট আঘাত হানলেও কেউ হতাহত হয়নি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

গাজায় ইসরাইলের বিমান হামলা

প্রকাশিত : ০৬:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯