০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) বলেছেন, দেশ স্বাধীন না হলে বিসিএস কর্মকর্তা হিসেবে চাকরি পাওয়ার সুযোগ হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন ও চেতনা নিয়ে দেশকে স্বাধীন করেছেন, সেই চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।

শনিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীতে বিসিএস পুলিশ অফিসারদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের এই প্রশিক্ষণে পাঠানোর আগে পুলিশের বিভিন্ন ইউনিট সম্পর্কে ধারণা দেওয়ার অংশ হিসেবে ডিএমপি একটি অরিয়েন্টেশন কোর্সের আয়োজন করে।

নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ট্রেনিংয়ের প্রথম দিন থেকেই গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ নিতে হবে। কিছু না বুঝলে জিজ্ঞেস করে বুঝে নিতে হবে। ঐতিহ্যবাহী ট্রেনিং সেন্টার সারদা ১০০ বছর পার করেছে। অফিসার তৈরির যাবতীয় ব্যবস্থা সেখানে আছে। সারদার ট্রেনিংয়ের মত সুযোগ সারাজীবনে আর আসবে না।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, মনে রাখতে হবে ট্রেনিং শেষে যেদিন কর্মস্থলে যোগদান করবেন সেদিনই এমন কিছু লোকের নেতৃত্ব দিতে হবে যাদের অধিকাংশের ১৫/২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকবে।

তাই নেতৃত্ব দেয়ার জন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর নিজেকে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

নবীন অফিসারদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার আরো বলেন, মানুষের সেবা করার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, মানুষের প্রত্যাশা বেড়ে গেছে তা আমাদের বুঝতে হবে।

তারা পুলিশকে বন্ধু হিসেবে দেখতে চায়, কাছে পেতে চায়। আমরা কী চাই তার পরিষ্কার ধারণা থাকতে হবে। গতানুগতিক হলে আপনার ক্যারিয়ারও গতানুগতিক হবে। আর ভাল কাজ করলে ভাল ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ থাকবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে

প্রকাশিত : ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯