০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চীন যাচ্ছেন সেনাপ্রধান

চারদিনের সরকারি সফরে চীন যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সোমবার চীনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি চীন সেনাবাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণ প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন।

এছাড়াও সেনাপ্রধান চীন অলিম্পিক কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। সফরকালে চীনের একাধিক সামরিক ও অসামরিক স্থাপনা এবং গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন তিনি।

সফর শেষে আগামী ৯ নভেম্বর দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

চীন যাচ্ছেন সেনাপ্রধান

প্রকাশিত : ০৯:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯