০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

‘নতুন আইনের ব্যবহার শুরু হলে সড়কে শৃঙ্খলা ফিরবে’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, নতুন আইনের ব্যবহার শুরু হলে সড়কে শৃঙ্খলা ফিরবে। আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সেটা পুলিশ কর্মকর্তা হোক অথবা সাংবাদিক হোক। যে কেউ আইন অমান্য করলেই ব্যবস্থা নেওয়া হবে। নতুন সড়ক পরিবহন আইন নিয়ে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, আপাতত আগের পদ্ধতিতেই জরিমানা করা হবে। আগামী সপ্তাহ থেকে নতুন আইনে মামলা দেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো কর্মকর্তা যদি মামলা না দিয়ে অন্য কোনোভাবে সুবিধা নিতে চান। কেউ যদি সেই অভিযোগ করেন এবং তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, নতুন সড়ক পরিবহন আইন ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। তবে প্রথম এক সপ্তাহ এই আইনে কোনো মামলা করা হবে না বলে এর আগে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘নতুন আইনের ব্যবহার শুরু হলে সড়কে শৃঙ্খলা ফিরবে’

প্রকাশিত : ০৩:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯