০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

‘দেশের সব বিমানবন্দর ঢেলে সাজানো হচ্ছে’

দেশের বিমানবন্দরগুলো আরো আধুনিক করতে সব বিমানবন্দরকে ঢেলে সাজানোর কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন আয়োজিত ৪ দিনব্যাপী ‘এশিয়া-প্যাসিফিক রিজিওনাল মিটিং-২০২৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের সব বিমানবন্দর অত্যাধুনিক করা হবে। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাজ চলছে, কার্গো ক্যাপাসিটি বিল্ডাপসহ নানা সেবার কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বিমান পরিচালনা একটি বিশেষ দক্ষতা। ফ্লাইট অপারেশন করার ক্ষেত্রে প্রতিটি জায়গায় দক্ষ জনবল নিয়োগের বিষয়টি নিরাপত্তার খাতিরেই নিশ্চিত করতে হবে। বিমান পরিচালনার ক্ষেত্রে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি মাথায় রাখলে বিমান দুর্ঘটনা সংক্রান্ত যেকোনো বিষয় প্রতিরোধ করা সম্ভব।’

বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আন্তর্জাতিক এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যাক নেকসকার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক হোসেন প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

‘দেশের সব বিমানবন্দর ঢেলে সাজানো হচ্ছে’

প্রকাশিত : ০৭:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯