০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বাড়িতে ফিরলেন নওয়াজ শরীফ, জামিনে মুক্ত মরিয়ম

নিজ বাড়িতে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শারীরিকভাবে অসুস্থ নওয়াজ শরীফ হাসপাতালে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানানোয় তাকে নিজ বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে দেশটির আদালত। সেখানে তার জন্য আইসিইউ সহ বিশেষ মেডিক্যাল ব্যবস্থা তৈরি করা হয়েছে।

এদিকে নওয়াজ শরীফকে বাসায় ফেরার অনুমতি দেয়ার কয়েক ঘন্টা পর তার মেয়ে বহুল আলোচিত চৌধুরী সুগার মিল দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত কারাবন্দি মরিয়ম নওয়াজকেও জামিনে মুক্তি দেয়া হয়েছে।

বুধবার কারা কর্তৃপক্ষ তার জামিনের নির্দেশ ইস্যু করেন।

নওয়াজ শরীফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য তার বাসভবনে আইসিইউ স্থাপন করা হয়েছে।

মেডিক্যাল ঝুঁকির কারণে চিকিৎসকরা নওয়াজ শরীফের বাসায় বিশেষ মেডিক্যাল ইউনিট বসানো হয়েছে। নওয়াজ শরীফের ব্যক্তিগত চিকিৎসক আদনান খানের তত্ত্বাবধানে বাসভবনে ওই আইসিইউ স্থাপন করা হয়। এই আইসিইউ ইউনিটে একজন চিকিৎসক সার্বক্ষণিক থাকবেন। এছাড়া কার্ডিয়াক সুবিধাও রাখা হয়েছে সেখানে।

বিবৃতিতে আরও বলা হয়, নওয়াজ শরীফের আশঙ্কাজনক স্বাস্থ্যের কারণে চিকিৎসকরা আপাতত তার সঙ্গে সাধারণ মানুষের সাক্ষাতে কড়াকড়ি আরোপ করেছেন। বাবার স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনা করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য মরিয়ম নওয়াজকে নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা।

সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে । রক্তে প্ল্যাটিলেটের পরিমাণ কমে যাওয়ার কারণে নওয়াজ শরীফ ইনফেকশনের চূড়ান্ত ঝুঁকিতে রয়েছেন।

এর আগে, মঙ্গলবার পাকিস্তানের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে শরীফ মেডিক্যাল সিটি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু মেয়ে মরিয়ম নওয়াজের জামিন আটকে যাওয়ায় তিনি হাসপাতাল ছাড়তে অস্বীকৃতি জানান। বুধবার মরিয়ম নওয়াজ লাহোর হাইকোর্ট থেকে জামিনে মুক্তির চূড়ান্ত আদেশ পাওয়ার পর নওয়াজ শরীফ বাসভবনে যান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বাড়িতে ফিরলেন নওয়াজ শরীফ, জামিনে মুক্ত মরিয়ম

প্রকাশিত : ০৯:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯