০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নয়াপল্টনে খোকার তৃতীয় জানাযা অনুষ্ঠিত

বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার তৃতীয় জানাযার নামাজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় জানাযা অনুষ্ঠিত হয়। এরআগে সাদেক হোসেন খোকার মরদেহ বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৮টা ২৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বেলা ১১ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

সাদেক হোসেন খোকার চতুর্থ জানাযার নামাজ বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে অনুষ্ঠিত হবে। সেখান থেকে গোপীবাগে মরহুমের নিজস্ব বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। বাদ আসর মরহুমের বাসভবন থেকে মরদেহ ধূপখোলা মাঠে নেওয়া হবে। সেখানে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানের মা-বাবার কবরের পাশে দাফন করা হবে সাদেক হোসেন খোকাকে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নয়াপল্টনে খোকার তৃতীয় জানাযা অনুষ্ঠিত

প্রকাশিত : ০১:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯