০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
  • 134

বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নাম এটিএমন শামসুজ্জামান। সেই ষাট দশক থেকেই চলচ্চিত্রে তার সফল পদচারণা। যেমন খল চরিত্রে পেয়েছেন জনপ্রিয়তা তেমনি রসালো সংলাপ আর চরিত্রে একেবারে আলাদা।

বার্ধক্যের কারণে অনেক দিন অভিনয়ে নেই তিনি। তাকে মিস করে বাংলার দর্শক। অভিনেতা প্রবীর মিত্রও রয়েছেন অভিনয় থেকে দূরে। বার্ধ্যকজনিত অসুখে ভুগছেন তিনিও।

রয়েছেন সুজাতা। ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। ষাট দশক থেকেই মুগ্ধতা ছড়িয়ে আসছেন ঢাকাই সিনেমায়। তবে অনেক দিন ধরেই অভিনয় থেকে বাইরে তিনি।

বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান এই তিন গুণীজনকে এবার আজীবন সম্মাননা দিচ্ছে সরকার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাবেন এই তিন তারকা।

তথ্য মন্ত্রণালয় ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। সেখান থেকে জানা গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নতুন বিজয়ীদের নাম।

আজীবন সম্মাননার তালিকায় ২০১৭ সালে রয়েছে এটিএম শামসুজ্জামান সুজাতার নাম। ২০১৮ সালের জন্য আজীবন সম্মাননা পাবেন প্রবীর মিত্র। তার সঙ্গে যৌথভাবে এ সম্মাননা নেবেন চিত্রনায়ক আলমগীরও।

আগামী বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুণীজনদের হাতে আজীবন সম্মাননা তুলে দেবেন। এদিকে দুই বছরের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণায় ২০১৭ সালের সেরা ছবি ‘ঢাকা অ্যাটাক’ এবং ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’।

সেরা পরিচালক হয়েছেন ২০১৭ সালের ছবি ‘গহীন বালুচর’র নির্মাতা বদরুল আনাম সৌদ। ২০১৮ সালের সেরা নির্মাতা হিসেবে পুরস্কার জিতেছেন ‘জান্নাত’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

২০১৭ সালে যৌথভাবে সেরা নায়ক হয়েছেন ‘সত্তা’ ছবির জন্য শাকিব খান ও ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য আরিফিন শুভ। ২০১৮ সালে ‘পুত্র’ ছবি দিয়ে সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস এবং ‘জান্নাত’ ছবি দিয়ে সেরা অভিনেতা সাইমন সাদিক।

সেরা অভিনেত্রী হয়েছেন ২০১৭ সালে ‘হালদা’ ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ইমরোজ তিশা এবং ২০১৮ সালে ‘দেবী’ ছবিতে অভিনয় করা জয়া আহসান।

এর আগে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেছে। তারই ভিত্তিতে প্রদান করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

আজীবন সম্মাননা পাচ্ছেন চার গুণী

প্রকাশিত : ১১:১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯