০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

‘ইত্যাদি’ আবার আজ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
  • 180

২০১৫ সালের নভেম্বর মাসে নোয়াখালীতে ধারণকৃত ‘ইত্যাদি’ আবার প্রচার হবে আজ। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এটি প্রচার হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। নোয়াখালীর উপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন ছাড়াও এ পর্বে রয়েছে মাগুরার বালিদিয়া গ্রামের জন্মান্ধ আবুল বাশারের উপর একটি মানবিক প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে দেখা গেছে ফেরিতে করে রেল পারাপারের দৃশ্য। রয়েছে বগুড়ার একটি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস.এম ইকবালের প্রকৃতি ও পাখী প্রেমের উপর একটি সচেতনতামূলক প্রতিবেদন।

এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে অবৈধভাবে অমানুষ দালালদের খপ্পরে পড়ে প্রলোভন ও প্রতারণার শিকার হয়ে যারা পাচার হয়ে যায় তাদের দুর্দশার করুণ চিত্রের উপর বাংলাদেশ, তুরস্ক ও গ্রিসের সীমান্ত এলাকায় ধারণকৃত একটি তথ্যবহুল অনুসন্ধানী প্রতিবেদন।

অনুষ্ঠানে নোয়াখালীকে নিয়ে একটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। নোয়াখালীর অত্যন্ত জনপ্রিয় তিনটি গানের অংশ বিশেষের সমন্বয়ে তৈরি একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

লালন সাঁইয়ের তিরোধান দিবসে শিল্পকলার আয়োজন

‘ইত্যাদি’ আবার আজ

প্রকাশিত : ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯