০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার বিশেষ নিরাপত্তা বাতিল হচ্ছে

ভারতে এ বার গান্ধী পরিবারের নিরাপত্তা বাতিল হতে চলেছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এ বার থেকে আর স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটেগরির নিরাপত্তা পাবেন না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

তার বদলে শুধুমাত্র জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তাই বহাল থাকবে তাদের জন্য।

শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। খবর আনন্দবাজার।

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, এসপিজি নয়, এ বার থেকে গান্ধী পরিবারের নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখেই সম্প্রতি এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত সোনিয়া-রাহুল এবং কংগ্রেসকে কিছু জানানো হয়নি বলে গান্ধী পরিবার সূত্রের খবর।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার বিশেষ নিরাপত্তা বাতিল হচ্ছে

প্রকাশিত : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯