০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

চীনে সেনাপ্রধান আজিজ আহমেদের ব্যস্ত সময়

চীন সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৪ঠা নভেম্বর চাইনিজ অলিম্পিক এসোসিয়েশন-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের জন্য চাইনিজ কোচ প্রেরণ, চীনের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

গত ৫ই নভেম্বর সেনাবাহিনী প্রধান চীনের বেইজিং এ অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি পিপলস্‌ লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স-এর কমান্ডার জেনারেল হান উয়েগো’র সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যেকার সম্পর্ক উন্নয়ন, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তাসহ নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রশিক্ষণ সহায়তা এবং দুই দেশের বিশেষ বাহিনীর সদস্যদের যৌথ অনুশীলনের বিষয়ে আলোচনা করেন।

পাশাপাশি মিয়ানমারের বন্ধুপ্রতিম রাষ্ট্র চীনের সামরিক নেতা হিসেবে মিয়ানমার সেনানায়কদের সঙ্গে নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে অনুরোধ করেন। গত ৬ই নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়েই ফেং-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ক উন্নয়ন, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তাসহ বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ সহায়তা, প্রতিরক্ষা বিষয়ক যৌথ অনুশীলন, চিকিৎসা ক্ষেত্রে সেনাবাহিনীর ডাক্তারদের বিশেষায়িত প্রশিক্ষণ এবং সেনা সদস্যদের বিনা খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

পাশাপাশি বাংলাদেশে মানবিক বিবেচনায় আশ্রয় দেয়া রোহিঙ্গা কর্তৃক অত্র অঞ্চল তথা সাউথ ইষ্ট এশিয়া রিজিয়ন এ সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধিসহ নিরাপত্তার জন্য কি ধরনের হুমকি ও সমস্যা হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

চীনে সেনাপ্রধান আজিজ আহমেদের ব্যস্ত সময়

প্রকাশিত : ০২:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯