একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ ১১নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় নাইরোবির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান।
তিনি জানান, কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিতব্য ‘নাইরোবি সামিট অন আইসিপিডি-২৫ (ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-২৫)’ অনুষ্ঠানে যোগ দেবেন পরিকল্পনামন্ত্রী।
এজন্য আজ সকাল সাড়ে ১০টায় নাইরোবির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ১৬ নভেম্বর মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















