০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা শুধু বাংলাদেশের নয়, এ অঞ্চলের নিরাপত্তার জন‌্য হুমকিস্বরূপ।

বিশ্ব সম্প্রদায়কে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ঢাকা গ্লোবাল ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এ ডায়ালগের আয়োজন করেছে।

‘প্রবৃদ্ধি, উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এ ডায়লগে বিভিন্ন দেশের ১৫০ জনেরও বেশি আলোচক অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ওআরএফ প্রেসিডেন্ট সমীর সরণ বক্তব‌্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস মহাপরিচালক একেএম আব্দুর রহমান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি’

প্রকাশিত : ০১:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯