০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং পৃথকভাবে এ তথ্য জানিয়েছে।

শোকবর্তায় রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রধানমন্ত্রী তার শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯