০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সুস্থ হয়ে উঠছেন লতা মঙ্গেশকর

ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে লতা মঙ্গেশকরের অবস্থা। সোমবার রাত ২টা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই গায়িকাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

সেইসঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়ে যায় তাকে সুস্থ করে তোলার চেষ্টা। চিকিৎসকদের ক্রমাগত চেষ্টার ফলে অবশেষে সুস্থ হয়ে উঠতে শুরু করেন সুর সম্রাজ্ঞী।

বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। বুকে সংক্রমণের জন্যই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার। বয়সের কথা মাথায় রেখেই চিকিৎসকরা তাকে শিগগির সুস্থ করে তোলার চেষ্টা শুরু করেন। অবশেষে সোমবার দুপুর থেকে লতাজির শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে বলে খবর। আপাতত ভেন্টিলেটরেই রাখা হয়েছে তাকে।

লতা মঙ্গেশকরের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই উৎকণ্ঠা চোখে পড়ে তার ভক্তদের মধ্যে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা শুরু করেন পুরো দেশের।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

সুস্থ হয়ে উঠছেন লতা মঙ্গেশকর

প্রকাশিত : ১১:০০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯