০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

দাউদকান্দিতে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ১০:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • 731

দাউদকান্দিতে যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, পুষ্প অর্পণ, কেক কাটা, আলোচনা নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণিল আয়োজনে দাউদকান্দিতে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের যারিফ আলী শিশু পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হয়। লাল সবুজ শাড়ী, মাথায় ক্যাপ ও বাদ্য যন্ত্রের তালে শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে। দাউদকান্দি উপজেলা যুবলীগের আয়োজনে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার ও দাউদকান্দি মডেল পৌরসভার মহিলা কাউন্সিলর  খন্দকার নুরুন নাহারসহ ১৫টি ইউনিয়ন ও পৌরসভা যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, দাউদকান্দির ইতিহাসে উৎসবমূখর পরিবেশে যুবলীগের এতোবড় আয়োজনে কখনো প্রতিষ্ঠাবার্ষিকী পালন হতে আমি কেনো কোন নেতাকর্মী দেখেছে বলে আমার মনে হয় না এবং আগত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

বিজনেস বাংলাদেশ/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

দাউদকান্দিতে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ

প্রকাশিত : ১০:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯