০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসীর জবাই করা মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহার (২৫) জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার শহরের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নুর জোহার ওই এলাকায় মৃত হোসেন আহমদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. খাইরুজ্জামান জানিয়েছেন, সকালে স্থানীয়রা ওই এলাকার ব্রিজের নিচে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাই করা মরদেহটি উদ্ধার করে। পরে তাকে শনাক্ত করা হয়। থানার রেকর্ডে দেখা গেছে নুর হত্যা, ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি।

ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/ইদি

ট্যাগ :
জনপ্রিয়

দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসীর জবাই করা মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৭:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯