০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে ভাসানীর মাজারে ভক্তদের ঢল

টাঙ্গাইলে আজ ১৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। অসংখ্য মুরিদান ও ভক্তদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষের মাজার প্রাঙ্গণ।

সকাল সাড়ে সাতটায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আলাউদ্দিন ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু করেন। এরপর জেলা আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশী বিদেশী অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণসভা, গণভোজ, মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে ভাসানীর মাজারে ভক্তদের ঢল

প্রকাশিত : ১০:২৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯