০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানি : খাদ্যমন্ত্রী

পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না করতে পারেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ রোববার খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী রান্নায় তার এ কথা জানান।

বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে কেলেঙ্কারির মতো চালের দামে যাতে কোনো কেলেঙ্কারি না হয় সেই জন্য চালকল মালিকদের সতর্ক করেন মন্ত্রী। একই সঙ্গে চালের দাম কমাতেও নির্দেশ দেন তিনি।

চালকল মালিকরা পেঁয়াজের দাম কমাতে খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘পেঁয়াজ না খেলে কী হয়?’ মালিকরা জবাব দেন, ‘পেঁয়াজ দিলে রান্নায় খুব স্বাদ হয়। খেতেও মজা লাগে।’

তখন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না আমি জানি। আপনাদের খাওয়াতেও পারব।’

সভার উপস্থিত সবাই হাস্যরসে মন্ত্রীর কাছে ২২ পদের খাবার খেতে দাওয়াত চান। মন্ত্রীও জবাবে তার বাসায় যেতে বলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানি : খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯