১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

এবার মাঠেই ক্রিকেটার পেটালেন শাহাদাত হোসেন

গৃহকর্মীকে পিটিয়ে জেল খেটেছেন। তাতেও শিক্ষা হয়নি তার। এবার তিনি মাঠে সতীর্থকে পেটালেন। বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের ব্যাডবয় শাহাদাত হোসেনের কথা, যিনি কিনা বিভিন্ন কুকীর্তি ও নেতিবাচক কারণে খবরের শিরোনামে থাকেন।

গতকাল রবিবার শাহাদাত হোসেন খুলনার আবু নাসের স্টেডিয়ামে এমন কাণ্ড ঘটান। জানা গেছে, বল ঘষে দিতে রাজি না হওয়ায় ক্লাব সতীর্থ মোহাম্মদ আরাফাতকে চড়-থাপ্পড় মারেন শাহাদাত।

জানা গেছে, জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চলমান ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলায় মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ। ঢাকার হয়ে খেলছিলেন শাহাদাত ও তার সতীর্থ স্পিনার মোহাম্মদ আরাফাত। খেলার মধ্যে আরাফাতকে বলের এক পাশ ঘষে দিতে বলেন শাহাদাত। আরাফাত ঘষে দিতে পারবেন না বলায় মাঠেই শাহাদাত আরাফাতকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এবার মাঠেই ক্রিকেটার পেটালেন শাহাদাত হোসেন

প্রকাশিত : ১২:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯