১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধু বিপিএলের ৭ দল পরিচালনা করবেন যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর। এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। বিশেষভাবে আয়োজিত বঙ্গবন্ধু বিপিএলে এবার কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে এবারের বিপিএলে অংশ নিচ্ছে সাতটি দল।

এই সাত দল হলো- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

তবে এবারের বিপিএলের ফ্র্যাঞ্চাইজি না থাকায় এসব দল পরিচালনা করবেন যারা বিজনেস বাংলাদেশ পাঠকদের উদ্দেশ্যে বিপিএলের সপ্তম আসরে প্রত্যেকটি দল পরিচালকের নাম তুলে ধরা হলো

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন : দলটির পরিচালক হিসেবে থাকবেন গাজী গোলাম মোর্ত্তজা। আর স্পন্সর হিসেবে রয়েছে যমুনা ব্যাংক।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : মোহাম্মদ জালাল ইউনুস রয়েছেন দলটির পরিচালক হিসেবে। আর স্পন্সর করছে আখতার ফার্নিচার।

রাজশাহী রয়্যালস : আইসিপি লিমিটেডের স্পন্সরে দলটি পরিচালনা করবেন এনায়েত হোসেন সিরাজ।

সিলেট থান্ডার : পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তানজিল চৌধুরী। স্পন্সর করেছে জিভানি ফুটওয়্যার কোম্পানি।

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স : দলটিতে খালেদ মাহমুদ সুজন পরিচালক হিসেবে রয়েছেন। আর স্পন্সর করছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

রংপুর রেঞ্জার্স : এই দলের পরিচালক আকরাম খান। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিসিবি।

কুমিল্লা ওয়ারিয়র্স : কুমিল্লার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন নাঈমুর রহমান দুর্জয়। এই দলটিও কোনো স্পন্সর পায়নি। এর পৃষ্ঠপোষক হিসেব রয়েছে বিসিবি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বঙ্গবন্ধু বিপিএলের ৭ দল পরিচালনা করবেন যারা

প্রকাশিত : ১২:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯