১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

জেএসএসের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৩

রাঙামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজস্থলীর দুর্গম এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে থানা পুলিশ এখনো পৌঁছাতে পারেনি। ফলে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতরা সবাই জেএসএসের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি মো. মফজল আহাম্মদ খান জানিয়েছেন, তিনজন নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত হয়েছি। তিনি জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর একটি টিম গেছে। আমরা থানা পুলিশের একটি টিমও রওয়ানা হয়েছি। ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় আমরা সেখানে পৌঁছাতে একটু সময় লাগবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

জেএসএসের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৩

প্রকাশিত : ০৯:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯