০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার রাতে দেশে ফিরবেন। সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে। তিনি দুবাই এয়ার শো-২০১৯ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে এ সফরে যান।

বাংলাদেশ প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় এই দেশ সফর করেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী আমিরাত ফ্লাইটের একটি বিমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

দুবাই এয়ার শোর ফাঁকে আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:১৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯