১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

পদ্মা সেতুর আড়াই কিলোমিটার দৃশ্যমান হচ্ছে আজ

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) পদ্মা সেতুর ১৬তম স্প্যান বসতে যাচ্ছে। সকালে স্প্যানটি ১৬ ও ১৭নং পিলারের ওপর বসানো হবে। এর মধ্য দিয়ে সেতুর প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হবে। এ ছাড়া এ মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে অন্তত আরও দুটি স্প্যান। এর আগে ১৫টি স্প্যান বসানোর মাধ্যমে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির ২২৫০ মিটার বা দুই কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, এখন দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পদ্মা সেতুও দীর্ঘায়িত দৃশ্যমান হবে।

জানা গেছে, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১০ মার্চ তৃতীয়, ১৩ এপ্রিল চতুর্থ, ২৯ জুন পঞ্চম, ২০১৯ সালে ২৩ জানুয়ারি ষষ্ঠ, ২০ ফেব্রুয়ারি সপ্তম, ২০ মার্চ অষ্টম, ১৮ এপ্রিল নবম স্প্যান বসানো হয়।

প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, ইতিমধ্যে সেতুর প্রায় ৮৪ দশমিক ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলতে পারব।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

পদ্মা সেতুর আড়াই কিলোমিটার দৃশ্যমান হচ্ছে আজ

প্রকাশিত : ১০:২৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯