০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

অনির্দিষ্টকালের পণ্য পরিবহনে ধর্মঘটের ডাক

নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ার প্রতিবাদ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হবে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। এসময় তিনি নয় দফা দাবি উপস্থাপন করেন।

এদিকে মঙ্গলবার রাজধানীর সাতরাস্তা মোড় থেকে রেল গেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে ট্রাক চালকরা। একই দাবিতে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকেরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন না পর্যন্ত আইন বাতিল হবে তাদের আন্দোলন চলবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

অনির্দিষ্টকালের পণ্য পরিবহনে ধর্মঘটের ডাক

প্রকাশিত : ১২:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯