১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চিকিৎসার জন্য লন্ডনে নওয়াজ শরিফ

চিকিৎসার জন্য লন্ডনে গেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল লাহোর বিমানবন্দর থেকে তিনি একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।

এই সময় তার সমর্থকরা তার গাড়ি ঘিরে ধরে ও ফুল দিয়ে বিদায় জানান। দু’টি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার ২০ দিন পর গতকাল চিকিৎসার জন্য বিদেশে গেলেন নওয়াজ শরিফ। তার সফরসঙ্গী হয়েছেন তার ভাই শাহবাজ শরিফ ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান।

নওয়াজের দল পিএমএল-এন নেতা রশীদ পারভেজ বলেন, নওয়াজ শরিফ দুই ঘণ্টার জন্য দোহায় যাত্রাবিরতি করবেন। এরপর তিনি লন্ডনে গিয়ে চেকআপ করার পর বোস্টনে যাবেন। সূত্র: দ্য ডন

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

চিকিৎসার জন্য লন্ডনে নওয়াজ শরিফ

প্রকাশিত : ১০:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯