১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

‘নেতৃত্ব নির্বাচনে যুবলীগে বয়সসীমা ৫৫ বছরই থাকছে’

নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যুবলীগের পূর্বনির্ধারিত বয়সসীমা ৫৫ বছরই বহাল থাকছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রস্তুতি পরিদর্শন শেষে একথা জানান ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে যুবলীগের নতুন নেতৃত্ব ঠিক করবেন দলটির কাউন্সিলররাই। কে নেতা হবেন আমি এ মুহূর্তে ঠিক বলতে পারছি না। নেত্রীর সাথে আলোচনা করে নতুন কমিটির নাম ঘোষণা করা হবে।

ওবায়দুল কাদের আরও জানান, যেসব নেতার বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডসহ নানা রকম অপকর্মের অভিযোগ রয়েছে তাদেরকে সম্মেলনে আমন্ত্রণ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সবজির বাজারে উত্তাপ , মাছের দামে চড়াভাব

‘নেতৃত্ব নির্বাচনে যুবলীগে বয়সসীমা ৫৫ বছরই থাকছে’

প্রকাশিত : ০৪:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯