০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সুন্দরীদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিনসহ কয়েকজন প্রতিযোগী। গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুন্দরীরা।

এদিকে, গত ২৩ অক্টোবর রাতে বসুন্ধরা কনভেনশনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব। সেরা ১০ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হন শিলা। আর তার মাথায় মুকুট পরিয়ে দেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শুরু হওয়া ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সেরা ১০ জন হলেন- তামান্না ইসরাত সোহানী, মারিয়া মুমু, সানোবার তাইফা, আফলা আম্রান, শিরিন আক্তার শিলা, জেসিয়া ইসলাম, স্মৃতি আক্তার, ইরানা ইশরাত, আলিশা ইসলাম এবং তসিবা আনিতা ইসলাম।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে সুন্দরীদের সাক্ষাৎ

প্রকাশিত : ০১:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯