০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

এসএ গেমসে দেশের হয়ে প্রথম স্বর্ণ দীপু চাকমা’র

নেপালে বসেছে ১৩তম এসএ গেমসের আসর। আর এবারের আসরের  দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয় করলেন দীপু চাকমা। তায়াকোন্দোর পুরুষ ইভেন্টে বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন দীপু। এর আগে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন হোমায়রা আক্তার।

মেয়েদের কারাতে ইভেন্টে একক কাতায় ব্রোঞ্জ জিতেছেন হোমায়রা। এই ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তান, রুপা নেপাল।

হোমায়রা এর আগে জাতীয় চ্যাম্পিয়নশিপে পাঁচ বার হয়েছেন চ্যাম্পিয়ন। তবে এবারই প্রথম দেশের হয়ে কোনো আন্তর্জাতিক পদক জিতেছেন তিনি। আগামীকাল ৬১ কেজি কুমিতেও খেলবেন হোমায়রা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুর পদ্মা নদীতে জেলের বড়শিতে কুমির আটক

এসএ গেমসে দেশের হয়ে প্রথম স্বর্ণ দীপু চাকমা’র

প্রকাশিত : ০১:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯