০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত বিপাশা হায়াত

নতুন খবর হলো এবার আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত হলেন বিপাশা হায়াত। গতকাল রোববার (০১ ডিসেম্বর) সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিসে এমওইউ স্বাক্ষরের মাধ্যমে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।

সেবামূল এই প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, বিপাশা হায়াত আমাদের শুভেচ্ছাদূত হয়েছেন। তিনি আমাদের সঙ্গে শিশুর অধিকার নিশ্চিত, শিশুদের উপর সহিংসতা বন্ধের বিষয়ে সচেতনতার জন্য কাজ করবেন।’

এদিকে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিপাশা হায়াত নগরীর মুগদায় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেক্টরের ‘স্টপ টলারেটিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ প্রকল্প ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান।

বিপাশা হায়াত গণমাধ্যমকে বলেন, ‘আমি বহুদিন ধরেই পথশিশু, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে আগ্রহী ছিলাম। শিশুদের প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যে মমতা তৈরি হয়েছে, তা কেবল আমার সন্তানদের জন্য নয়, সব শিশুদের জন্যই। শিশুদের জন্য তারা অতীতে যা করেছে, এখন যা করছে এবং সামনে যা করবে, আমি-আপনি, আমরা সবাই তাদের পাশে থাকব।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত বিপাশা হায়াত

প্রকাশিত : ০৫:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯