১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

কাপাসিয়ায় মাতৃমৃত্যু প্রতিরোধ বিষয়ক কর্মশালা

কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া মডেল কার্যক্রমে দুই বছর পূর্তি, অগ্রগতি সাফল্য ও সীমাবদ্ধতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৪ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে টেলিযোগাযোগের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ পারভেজ হাসান,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ জুল কাওসার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লাজু শামসাদ হক, উপজেলা নির্বাহি অফিসার মোসাঃ ইসমত আরা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুস সালাম সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ আবু হাসান মোস্তফা, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম মোড়ল, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুবুর রহমান সিকদার , কাপাসিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,বাষিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর জামান বাবলু, সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টারসহ সাংবাদিক, শিক্ষক , কাজী, ছাত্র-ছাত্রী এনজিও কর্মী উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন স্বাস্থ্যসেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেজন্য প্রত্যেকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করা আহ্বান জানান।

বিশেষ অতিথি পারভেজ হাসান বলেন মানুষ পরিবর্তনের ধারক-বাহক আধুনিক স্বাস্থ্য সেবার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম বলেন দুই বছরের কাপাসিয়া উপজেলা প্রত্যেকটি গর্ভবতী ও প্রসূতি মা ও নবজাতকের ৩৭ টি তথ্য সংবলিত একটি ডাটাবেজের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় , গর্ভবতী মা কখন কোথায় কার কাছে সেবা নিবেন এবং কতবার প্রসব পূর্ব এএনসি সেবা গ্রহণ করবে তার সেবাপ্রদানকারী ফোন নম্বরসহ গর্ভবতীর মোবাইল ফোনে নিয়মিত বাংলা এসএমএস ভয়েস কল পাঠানো হয়। নবজাতকের জন্ম তারিখ লিপিবদ্ধ প্রসবের পরবর্তী চারবার পিএনসি সেবা প্রদান।প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে ১১ টি ইউনিয়নে ৩৩ টি মোটরসাইকেল চালক স্বেচ্ছায় সর্বদায় রক্তদাতা পরিবহনের কাজে নিয়োজিত আছে।
স্বাস্থ্যসেবার প্রতিদিন আপনার এক টাকা দান বাঁচাতে পারে অসহায় মানুষের প্রাণ এই শ্লোগানকে সামনে রেখে একটি মানবিক তহবিল গঠন করা হয়েছে তা থেকে পরিচ্ছন্ন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাসেবা আধুনিকায়ন, গর্ভবতী প্রসূতি মায়েদের জন্য বিনামূল্যে জরুরী এম্বুলেন্স সেবা,দরিদ্র গর্ভবতীর প্রয়োজনীয় ঔষধ সহ চিকিৎসা ব্যয় করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

কাপাসিয়ায় মাতৃমৃত্যু প্রতিরোধ বিষয়ক কর্মশালা

প্রকাশিত : ০৬:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯