১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের মোড়েলগঞ্জে ভ্যান চালক হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন
বাগেরহাটের মোরেলগঞ্জে ভ্যান চালক মো. ওবায়দুল সিকদারকে (৩০) গলাকেটে হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড দেয়। বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বাগেরহাট জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামীদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় এই মামলার অপর দুই আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ভ্যান চালক ওবায়দুল সিকদার হত্যার সাত বছর পর এই রায় দিল আদালত। নিহত মো. ওবায়দুল সিকদার জেলার মোরেলগঞ্জ উপজেলার কড়াবৌলা গ্রামের জহর সিকদারের ছেলে। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের মুনসুর শেখের ছেলে ইমরান শেখ (২৭) এবং একই গ্রামের বাবুল সিকদারের ছেলে ইব্রাহিম সিকদার (৩০)। খালাসপ্রাপ্তরা হলেন, ইমরুল শেখ ও উজ্জ্বল। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহম্মদ আলী বলেন, ২০১৬ সালের ৩০ এপ্রিল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কড়াবৌলা গ্রামের ভ্যান চালক মো. ওবায়দুল সিকদার রোজগারের জন্য বাড়ি থেকে বের হন। ওইদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক সপ্তাহ পর ৬ মে পাশ্ববর্তি দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে ওবায়দুলের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন নিহতের বাবা জহর সিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিআইডি’র পরিদর্শক কানাই লাল মজুমদার তদন্তে নেমে ইমরান শেখকে গ্রেপ্তার করলে সে ওবায়দুলের ভ্যানটি ছিনতাই করতে তাকে জবাই করে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কানাই লাল মজুমদার দীর্ঘ তদন্ত শেষে মামলার ২০২২ সালের ২৭ আগষ্ট ইমরান, ইব্রাহিম, ইমরুল ও উজ্জ্বল এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে দুইজনকে যাবজ্জীবন ও দুইজনকে খালাস দিয়ে এই রায় ঘোষণা করেন।
ন্যাশনাল প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ
বৃহস্পতিবার বিকেলে সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে সম্পাদিত “ICAO Government Safety Inspector – Airworthiness Course ; ICAO Behaviour Detection Course সহ
খাগড়াছড়িতে গোয়েন্দা পুলিশের অভিযানে সাড়ে ২৮লাখ টাকার বিদেশী সিগারেট জব্দ
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা সাড়ে ২৮লাখ টাকার সিগারেট ভারতীয় সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি
শ্রীবরদীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই নিকাহ রেজিষ্ট্রার নিয়োগ!
হয়নি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, হয়নি প্যানেল ও উপদেষ্টা কমিটির সভা। কোন প্রকার নিয়োগ প্রক্রিয়া ছাড়াই নিকাহ রেজিষ্ট্রার (কাজী) নিয়োগ (লাইসেন্স)
উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি জলি ‘র’ সাথে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি জলি ‘র’ সাথে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
কুরআনের নূর: চট্টগ্রাম বিভাগের অডিশন রাউন্ড ২৬ নভেম্বর
আন্তর্জাতিক হিফজুল কুরআন বিষয়ক মেগা রিয়েলিটি শো ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’-২০২৪ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগের অডিশন রাউন্ড আগামী নভেম্বর
লাশবাহী গাড়িতে ফেনসিডিল বহন, আটক ২
ফরিদপুর লাশবাহী ফ্রিজিং গাড়িতে মাদক পাচার করার সময় দুই মাদক কারবারিকে ১৪৪ বোতলসহ আটক করেছে র্যাব ক্যাম্প ১০ ফরিদপুর। র্যাব
কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা
গাজীপুরের কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা
কৃষক যেন গুদামে ধান নিয়ে এসে হয়রানির না হয়: খাদ্যমন্ত্রী
চালের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র
সাতকানিয়ায় গৃহবধূকে যৌতুকের জন্য হত্যার অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ তুলেছে পরিবার। তবে শ্বশুর বাড়ির লোকজন ও পুলিশের দাবি গৃহবধূ



















