১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

প্রকৃত অপরাধী নিশ্চিত করতে মজনুর ডিএনএ পরীক্ষার দাবি

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় প্রকৃত অপরাধী নিশ্চিত করতে গ্রেফতারকৃত আসামি মজনুর ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, মাদক ও পর্নোগ্রাফি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায় তারা।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহিলা ফোরামের ঢাকা নগর শাখার সদস্য রুখসানা আফরোজ আশা, প্রীতিলতা, নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য জেসমিন আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সন্ধ্যা ৭টার সময় ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এলাকার পাশে রাস্তা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ থেকেই বোঝা যায় সারাদেশে নারীদের নিরাপত্তা বলতে কিছু নেই। বিচারহীনতার রেওয়াজ, আইনের দীর্ঘসূত্রিতা, নারীর প্রতি সমাজের অধস্তন দৃষ্টিভঙ্গি, মাদক-পর্নোগ্রাফির বিস্তার ইত্যাদির ফলে নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা মহামারী পর্যায়ে পৌঁছেছে।

সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো, সাধারণ সম্পাদক শম্পা বসু, মহিলা ফোরামের ঢাকা নগর শাখার সদস্য রুখসানা আফরোজ আশা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

প্রকৃত অপরাধী নিশ্চিত করতে মজনুর ডিএনএ পরীক্ষার দাবি

প্রকাশিত : ০৫:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০