১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

স্কচটেপ খুলেই মিলল ২ কোটি টাকার সোনা!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি ৩২ লাখ টাকার ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

শনিবার ঢাকা কাস্টস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) সুলাইমান সাইফ বিজনেস বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। সোনার বারগুলো কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ছিল বলে জানান তিনি।

সুলাইমান সাইফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেনটিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। এ সময় আউট-বে এলাকায় নজরদারি ও তল্লাশি করে তারা।

পরে কুয়ালালামপুর থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নং-বিএস৩১৬ এর যাত্রী অবতরণের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার পাওয়া যায়। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

স্কচটেপ খুলেই মিলল ২ কোটি টাকার সোনা!

প্রকাশিত : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০